ঢাকা এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলাতক বিডিআর সদস্যদের ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত যেসব বিডিআর সদস্য এখনো পলাতক রয়েছে, তাদেরকে নিকটস্থ থানায় বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তবে পরিচয়দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৮০০ঘ.
bdnews24