গোপালগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা মেজর মো. সালেহ'র মোবাইল ফোনসেটটি রোববার গোপালগঞ্জ শহরের এক আনসার সদস্যের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
ওই আনসার সদস্য হলেন- শহরের বেদগ্রাম আনসার ক্যাম্পে কর্মরত সরোয়ার হোসেনের (৩০)। তিনি বিডিআর জওয়ান তৌহিদুর রহমানের শ্যালক।
আনসার ক্যাম্প সংলগ্ন একটি এলাকার দোকানে সরোয়ার ফোনে ফ্লেক্সি লোড করতে এলে সেটসহ (নোকিয়া মডেল-২৬৩০) তাকে আটক করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বে দেওয়া মাদারীপুর র্যাব-৮ এর কর্মকর্তা মেজর মুহাম্মদ আনোয়ার-উস-সাদাত।
তিনি জনান, সারোয়ারকে জিজ্ঞাসাবাদের পর মাদারীপুর আনসার ক্যাম্প-১ এ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় র্যাব একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। উদ্ধার করা ফোনসেটটি ঢাকায় র্যাব সদর দপ্তরে পাঠানো হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, ২৫ ফেব্র"য়ারি পিলখানায় হত্যাকাণ্ডের পর বিডিআর জওয়ান তৌহিদুর রহমান নিহত সেনা কর্মকর্তা মেজর সালেহ'র ফোনসেটটি নিয়ে যান। ২৭ ফেব্র"য়ারি তৌহিদুর পিলখানা থেকে পালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় নিজের বাড়িতে আত্মগোপন করেন। পরে ফোনসেটটি একই গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী সাথী বেগমের কাছে রেখে আসেন এবং সরকারের ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে যোগ দেন। সাথী ফোনসেট তার ভাই সরোয়ারকে দেন।
মেজর আনোয়ার জানান, সারোয়ার মোবাইল সেটটি ব্যবহার করছিলেন। এর সূত্র ধরেই র্যাব নিশ্চিত হয় সেটটি গোপালগঞ্জে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১২ ঘ.
bdnews24