২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে নিহত সৈনিকের পরিবারকে চেক দিলেন প্রধানমন্ত্রী

বিডিআর বিদ্রোহে নিহত সেনাবাহিনীর জওয়ান মো. জহিরুল ইসলামের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ লাখ টাকার একটি চেক দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিডিআর বিদ্রোহে নিহত সেনাবাহিনীর জওয়ান মো. জহিরুল ইসলামের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ লাখ টাকার একটি চেক দিয়েছেন। মো. জহিরুল ইসলামের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় দেখা করলে তিনি (হাসিনা) চেকটি হস্তান্তর করেন। তিনি তাদের সমবেদনাও জানান। জহিরুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর হেয়ার রোডের বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন। ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় সেনা বাহিনীর সদস্যরা সেদিকে এগিয়ে যাওয়ার সময় বিডিআর সদস্যদের গুলি জহিরুল ইসলামের গায়ে বিদ্ধ হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ফারজানা আফরিন, মা ফিরোজা বেগম, বাবা আবুল কালাম এবং বড় ভাই কামাল হোসেন দেখা করেন। ফারজানা আফরিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। প্রধানমন্ত্রী এ কথা জানার পর বলেন, তার লেখাপড়ার দায়িত্ব তিনিই বহন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শোক সন্তপ্ত পরিবাটির অন্য খোঁজ-খবরও নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/টিআর/এসকে/২১৩২ ঘ.