২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক শ' বিডিআর সদস্য গ্রেপ্তার

পিলখানার ঘটনায় মঙ্গলবার আরও এক শ' বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্য থেকে ২০জনকে জন্য জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় সিআইডিকে সাত দিনের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। সেই সঙ্গে পুরনো গ্রেপ্তার বিডিআর সদস্যদের মধ্য থেকে আরো তিনজনকে সাতদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় একই আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পিলখানার ঘটনায় মঙ্গলবার আরও এক শ' বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্য থেকে ২০জনকে জন্য জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় সিআইডিকে সাত দিনের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। সেই সঙ্গে পুরনো গ্রেপ্তার বিডিআর সদস্যদের মধ্য থেকে আরো তিনজনকে সাতদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় একই আদালত। ঢাকার মূখ্য মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের এই আদেশ দেন। নতুন গ্রেপ্তার এক শ' বিডিআর সদস্যসহ মোট ১০৩জনকে ফয়সাল আতিকের এজলাসে তুলে তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুল কাহার আকন্দ ২৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন সময় চান। কিন্তু আদালত জিজ্ঞাসাবাদের জন্য সময় দেয় সাতদিন। যাদের জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন সুবেদার মো. আব্বাস উদ্দিন, সুবেদার মো. আশরাফ আলী, হাবিলদার মো. আবু তাহের, নায়েক মো. কামরুজ্জামান, নায়েক মো. কেরামত আলী, সিপাই মো. তরিকুল ইসলাম, সিপাই নাফিউল কাজী, সিপাই মো. আশরাফুজ্জামান, সিপাই পাভেলুর রহমান, সিপাই জয়নাল আবেদীন (১), সিপাই জয়নাল আবেদীন (২), সিপাই মাসুদ খান, সিপাই রায়হান চৌধুরী, সিপাই শফিউল আজিম, সিপাই মাসুদ আহমেদ, সিপাই আমিনুল ইসলাম, সিপাই আশরাফুল ইসলাম, নায়েক সুবেদার মো. আলতাফ হোসেন, নায়েক সুবেদার দেলোয়ার হোসেন ও সিপাই আসাদুজ্জামান। পুরনো গ্রেপ্তার সদস্যদের মধ্যে যাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে তারা হলেন নায়েক সুবেদার মনোরঞ্জন সরকার, নায়েক মোকতার হোসেন ও সিপাই মো. শামীম। আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা খন্দকার এখলাসুর রহমান জানান, এ পর্যন্ত মামলায় ১১৩ বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২১৪৮ ঘ.