২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিডিআর সদস্য আরো তিন দিনের রিমাণ্ডে

সাত দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিডিআর এর দুই সিপাহী মঞ্জুর আলম ও আব্দুল বারেককে আরো তিন দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিডিআর এর দুই সিপাহী মঞ্জুর আলম ও আব্দুল বারেককে আরো তিন দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিমান্ডের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম। এছাড়া তাদের সঙ্গে সাত দিনের রিমাণ্ডে নেওয়া অপর ১৮ বিডিআর সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একই আদালত। এদিকে পিলখানা হত্যাকান্ডের মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো ৮ বিডিআর সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম । বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/০০০৯ঘ.