২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইডি কার্যালয়ে জামায়াতের রাজ্জাক

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে মালিবাগে সিআইডি সদর দপ্তরে পৌঁছানোর পর তাকে পাঁচতলা ভবনের তিনতলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 04:25 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে মালিবাগে সিআইডি সদর দপ্তরে পৌঁছানোর পর তাকে পাঁচতলা ভবনের তিনতলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে সিআইডি'র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সদর দপ্তরে পৌঁছে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আমাকে ডেকেছে তাই এখানে এসেছি। এখন কিছু বলব না। ফিরে এসে বলব।" এর আগে ঢাকা মেট্রো গ ১৭/৯৪৪২ নম্বরের রূপালী রংয়ের একটি গাড়িতে করে সেখানে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী এহসান সিদ্দিীকীও ছিলেন। গত ২৮ মার্চ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি আবদুল কাহহার আকন্দ ব্যারিস্টার রাজ্জাককে ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় মালিবাগে সিআইডির কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় এই প্রথম কোনো শীর্ষ রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১০২৫ ঘ.