২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় জওয়ানদের বাসা খালি করা চলছে

বিডিআর সদর দপ্তরের ভেতরে থাকা জওয়ানদের বাসা খালি করার প্রক্রিয়া চলছে। ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার প্রথমদিনে ২২টি ও দ্বিতীয় দিন রোববার ২১ টি বাসা খালি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরের ভেতরে থাকা জওয়ানদের বাসা খালি করার প্রক্রিয়া চলছে। ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার প্রথমদিনে ২২টি ও দ্বিতীয় দিন রোববার ২১ টি বাসা খালি করা হয়। বিডিআর সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিনই বাসা খালি করার প্রক্রিয়া চলবে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে তল্লাশিকালে দুই বিডিআর সদস্যের বাসা থেকে বেশকিছু গুলি উদ্ধার করা হয়। একটি বাসা থেকে ৬৫ রাউন্ড গুলি ও অন্য একটি বাসা থেকে ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি ল্যাপটপ কম্পিউটার ও একটি পেনড্রাইভও উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট দুই বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্যে শনিবার সিআইডির কাছে সোপর্দ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪৪ঘ.