২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১৮ বিডিআর সদস্যকে লালবাগ থানায় হস্তান্তর

আরো ১৮ বিডিআর সদস্যকে লালবাগ থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। মঙ্গলবার সন্ধার পর তাদের লালবাগ থানায় সোপর্দ করা হয়। সদর দপ্তরের ভেতরের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত ও প্রমাণের ভিত্তিতে র‌্যাব তাদের জিজ্ঞাসাবাদ করে বলে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো ১৮ বিডিআর সদস্যকে লালবাগ থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। মঙ্গলবার সন্ধার পর তাদের লালবাগ থানায় সোপর্দ করা হয়। সদর দপ্তরের ভেতরের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত ও প্রমাণের ভিত্তিতে র‌্যাব তাদের জিজ্ঞাসাবাদ করে বলে জানানো হয়েছে। র‌্যাব বলেছে, বিদ্রোহের ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় পিলখানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তারকৃতরা হলেন, সিপাহী রহিদুল ইসলাম, সিপাহী মিজানুর রহমান, সিপাহী রফিকুল ইসলাম, সিপাহী ফিরোজ মিয়া, সিপাহী মিজানুর রহমান (২), নায়েক এমতাজ আলী, সিপাহী শাহিনুর, সিপাহী মেহেদী হাসান, হাবিলদার রফিকুল ইসলাম, সিপাহী মোঃ জাহাঙ্গীর, নায়েক আব্দুর রহমান, সিপাহী মো: রফিকুল ইসলাম, সিপাহী মোঃ মুকুল হোসেন, নায়েক সুবেদার আব্দুল কাদের, নায়েক সুবেদার আব্দুল মান্নান, হাবিলদার আবু জাফর, সিপাহী মোফাক্কারুল ইসলাম ও সিপাহী মাজহারুল। লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নব জ্যোতিখিসা ২৮ ফেব্র"য়ারী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পরবর্তীতে সকল বিডিআর সদস্যকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। লালবাগ থানার উপ-পরিদর্শক সাজ্জাদ জানিয়েছেন, হস্তান্তর করা সকল বিডিআর সদস্যকে বুধবার আদালতে হাজির করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩১৫ঘ.