২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র সমর্পণে বিদ্রোহী বিডিআর সদস্যদের আধঘণ্টার আল্টিমেটাম

বিদ্রোহী বিডিআর সদস্যদের অস্ত্র সমর্পণের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য আধঘণ্টার সময়সীমা বেধে দিয়েছেন সাংসদ ফজলে নূর তাপস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ডটকম)-বিদ্রোহী বিডিআর সদস্যদের অস্ত্র সমর্পণের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য আধঘণ্টার সময়সীমা বেধে দিয়েছেন সাংসদ ফজলে নূর তাপস। ফজলে নূর তাপস, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বিডিআর সদর দপ্তরের জিগাতলা গেটে বিডিআর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা অস্ত্র সমর্পনের কী অবস্থা তা জানতে চান। তখন বিডিআর সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের যে কথা হয়েছে তা ভিতরে অবস্থানরত জওয়ানদের কেউ কেউ মানতে চাচ্ছে না। তবে আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি। এ পর্যায়ে তাপস নূর বলেন, "আমি আধঘণ্টা সময় দিলাম। আমি আধঘণ্টা বাইরে অপেক্ষা করছি। আমাকে আপনাদের সিদ্ধান্ত জানান।" তখন কয়েকজন জওয়ান তাকে ভিতের যাওয়ার জন্য বলেন। তাপস ভিতরে না গিয়ে বাইরে অবস্থানের কথা বলেন। একজন বিডিআর জওয়ান বলেন, "আমাদের কী হবে। যদি সেনা আসে বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া হয় আমাদের বিরুদ্ধে।" এর জবাবে তাপস বলেন, "আমি ব্যারিস্টার তাপস বলছি, আপনাদের একচুল ক্ষতি হবে না। আপনাদের কিছুই হবে না। কেউ আসবে না। আমি দেখবো।" বিডিনিউজ ২৪ডটকম /এলএইচ/এমআরএফ/এইচএ/২০২২ঘ.