২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ছাত্রী ধর্ষণের দায়ে কেরানীগঞ্জের যুবকের যাবজ্জীবন

কেরানীগঞ্জের কালিন্দি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের দায়ে একই এলাকার আকবর ওরফে ল্যাংড়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 09:00 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের কালিন্দি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের দায়ে একই এলাকার আকবর ওরফে ল্যাংড়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে যা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার দুপুরে দণ্ডিতের উপস্থিতিতে এ রায় দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন। রায় ও মামলার বিবরণে জানা যায়, কালিন্দি স্কুলের প্রথম শ্রেণীর ওই ছাত্রী স্কুল মাঠ থেকে খেলা শেষে বাড়ি ফেরার সময় আকবরের দোকানের সামনে পৌঁছলে সে দোকানের পেছনের ছোট একটি কামরায় নিয়ে মেয়েটিকে ছুরির ভয় দেখিয়ে ওই অপকর্ম করে। অপকর্মের পর আকবর ওই শিশুকে আইসক্রিম দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ঘটনাটি জানতে পেরে পরের দিন ওই শিশুর মা কেরানীগঞ্জ থানায় আকবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯৫৪ঘ.