২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ জেএমবি সদস্য আটক

মুক্তাগাছার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ময়মনসিংহ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- মুক্তাগাছার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ময়মনসিংহ র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমাণ্ডার খালিদ হোসেন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১১ থেকে ভোর ৪টা পর্যস্ত মুক্তাগাছার দুল্লা, চানপুর, রামপুর, গয়েশপুর, বৈরাগীবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজন জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, "এলাকাটি দুর্গম হওয়াতে আমরা বাড়িঘরে তল্লাশি করতে পারিনি। তল্লাশি করতে পারলে হয়তো তাদের ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা যেত।" আটকরা র‌্যাব হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আটক জেএমবি সদস্য হলেন- মুক্তাগাছা উপজেলার রামপুর গ্রামের মো. আনাদুল হক (৩৪), রামপুরের মো. আব্দুল বারেক (৩৮), বৈরাগীবাগ গ্রামের মো. মর্তুজা (২২), মো. সাইফুল ইসলাম (৩২), গয়েশপুরের কারী মো. সাইদুর রহমান (২৪), মো. শাহজাহান (৪০), দুল্লাহ চানপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৩৫), রামপুর সরকার বাড়ির আব্দুল মান্নান (২২)। গত ২০ ফেব্র"য়ারি টঙ্গীতে আটক জেএমবি'র এক সদস্য গাজীপুরে পুলিস সুপার কার্যালয়ে সংবাদ ব্রিফিং চলার সময় গ্রেনেড সদৃশ বোমা বিস্ফোরণ ঘটায়। এর পর থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের আটকে তৎপরতা শুরু করে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/১৮৫৫ ঘ.