২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তত দুই সেনা কর্মকর্তা নিহত বলে নিশ্চিত

বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত হয়েছেন অন্তত দুই সেনা কর্মকর্তা। পিলখানার অদূরে কামরাঙ্গীরচরে তাদের লাশ পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 08:52 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত হয়েছেন অন্তত দুই সেনা কর্মকর্তা। পিলখানার অদূরে কামরাঙ্গীরচরে তাদের লাশ পাওয়া যায়। নিহত দুই সেনা কর্মকর্তার একজন হলেন এবার বিডিআর সপ্তাহের প্যারেড কমান্ডার ও অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার। অন্যজন হলেন ৩৬ ব্যাটালিয়নের কমাণ্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েত । কামরাঙ্গীরচর থানার সহ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন, বুধবার দুপুরে নবাবগঞ্জ কাঁচাবাজারের ড্রেন থেকে কর্নেল মুজিবুল হক ও লেঃ কর্নেল এনায়েতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুলি করে হত্যার পরে এদের লাশ পিলখানার ড্রেনে ফেলে দিলে তা ভেসে এখানে চলে আসে। সহ-পরিদর্শক আতাউর রহমান জানান, লাশ উদ্ধারের পরে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার সকালে পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের প্রথমভাগে এই দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এসকে/১৯৪৫ঘ.