ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- স্বাধীনতা যুদ্ধে বিডিআরের গৌরবোজ্জ্বল ভূমিকার উল্লেখ করে বিদ্রোহী বিডিআর সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে গোলাগুলির পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেয়ার রোডের বাসভবনে সাংবাদিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, " আজ সকালে পিলখানায় বিডিআর সদস্যদের মধ্যে অসন্তোষ ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সরকার এই বিডিআর সদস্যদের অভিযোগ ও সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে।"
বিবৃতিতে তিনি বলেন, "আলোচনার জন্য আমাদের মন্ত্রিসভার সদস্যদের পিলখানায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বিডিআর সদসদের বিভিন্ন অভিযোগ সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। "
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিডিআর সদস্যদের প্রতি আমার আহ্বান- আপনারা বাংলাদেশের গর্বিত বাহিনী। আশা করি, আপনারা সেই সুনাম ও শৃঙ্খলা অক্ষুণ
bdnews24