২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ জন বিডিআর সদস্য প্রধানমন্ত্রীর বাসভবনে

আলোচনার জন্য ১৪ জন বিডিআর সদস্য প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের সঙ্গে তারা তিনটি গাড়িতে করে পিলখানা থেকে প্রধানমন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে পৌঁছান বেলা পৌনে চারটার দিকে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 05:09 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- আলোচনার জন্য ১৪ জন বিডিআর সদস্য প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের সঙ্গে তারা তিনটি গাড়িতে করে পিলখানা থেকে প্রধানমন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে পৌঁছান বেলা পৌনে চারটার দিকে। বেলা সাড়ে পাঁচটায় র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ও পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ আলোচনায় যোগ দেন। পাঁচটার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন। তিন বাহিনী প্রধানও সেখানে ছিলেন। আলোচনার জন্য আসা বিডিআর সদস্যদের ইউনিফর্ম পরা থাকলেও অনেকের পোশাক যথাযথ ছিল না। কয়েকজনের বেল্ট পরা ছিল না। কয়েকজনের মাথায় ছিল হেলমেট। গাড়ি থেকে নামতেই মিডিয়াকর্মীরা তাদের ঘিরে ধরেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এজে/এসকে/১৭৪৮ ঘ.