২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরে বিদ্রোহ, জিগাতলায় যুদ্ধাবস্থা

রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে কিছু বিডিআর সদস্য বিদ্রোহ করেছে। বুধবার সকাল থেকে সদর দফতরের ভেতরে প্রচণ্ড গোলাগুলি চলছে। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 04:14 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে কিছু বিডিআর সদস্য বিদ্রোহ করেছে। বুধবার সকাল থেকে সদর দফতরের ভেতরে প্রচণ্ড গোলাগুলি চলছে। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছে না। সেনাবাহিনী ভারি অস্ত্র নিয়ে বাইরে অবস্থান নেওয়ায় এলাকায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী অভিযানের জন্য তৈরি রয়েছে বলে উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন। আলোচনার জন্য প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল বিডিআর সদর দপ্তরে গেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে উর্ধতন মন্ত্রী এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার, মারুফ মল্লিক, সায়েদুল ইসলাম তালাত, জান্নাতুল ফেরদাউস, গোলাম মর্তুজা অন্তু এবং রোহান জিয়াদ। (আরো তথ্যসহ ৫) এ পর্যন্ত গুলিতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত দশজন। দুজন বিডিআর সদস্যদের লাশ লালবাগ বেড়িবাধ এলাকায় পড়ে থাকতে দেখা গেছে বলে কয়েকজন দাবি করেছেন। সেনাবাহিনী ভারি অস্ত্রসহ পুরো এলাকা ঘিরে রেখে বিডিআর সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছে। বিডিআর সদস্যরা সেনা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে হেলিকপ্টার থেকেও পাল্টা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জিগাতলা, ধানমণ্ডিসহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গণমাধ্যমে পাঠানো বিডিআরের বিদ্রোহী সদস্যদের এক চিঠিতে বলা হয়েছে- "আমরা দীর্ঘদিন ধরে আর্মি অফিসারদের দ্বারা নির্যাতিত। হরণ করা হয়েছে আমাদের মৌলিক অধিকার। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সকল জনগণের কাছে অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান।" সাদা ছোট কাগজে হাতে লেখা ওই চিঠির নিচে শুধু লেখা রয়েছে 'বিডিআর সৈনিক'। বিডিআর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইফেলস সপ্তাহ ২০০৯ উদ্বোধন করার পরদিন এ ঘটনা ঘটলো। সকাল ৯টার দিকে বিডিআর সদর দফতরের ভেতরে গোলাগুলি শুরু হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শাহিনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআর সৈনিকদের মধ্যে বিদ্রোহ চলছে। সৈনিকরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছে।" সকালে বিডিআর সদর দফতরের দরবার হলে মহাপরিচালক ভাষণ দেওয়ার সময় বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে অসন্তুষ্ট কিছু বিডিআর সদস্য গোলাগুলি শুরু করেন বলে একজন বিডিআর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে তলব করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে 'ধ্বংসাত্মক' কার্যকলাপ বন্ধ এবং অস্ত্র সমর্পণ করে বিডিআর সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। এই ঘোষণার পরও আইন 'নিজের হাতে তুলে নিলে' কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে। সেনাবাহিনীর পক্ষ থেকেও বিডিআর সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করা হয়েছে। মাইকে বলা হয়, 'আপনারা অযথা গোলগুলি করবেন না। শান্ত থাকুন। আল্লাহর নাম নিন।' সেনাবাহিনীর চারটি সাঁজোয়া যান ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছে। তবে দুপুর পৌনে আড়াইটার দিকেও বিডিআর সদর দফতরের ভেতরে প্রচণ্ড গোলাগুলি চলছিল। জিগাতলার একটি বহুতল ভবনের ছাদ থেকে দেখা যায়, সদর দফতরের ভেতরে বিডিআরের সশস্ত্র সদস্যরা ঘোরাফেরা করছে। তাদের অনেকের মাথায় লাল কাপড় বাঁধা। সেনাবাহিনীর দুটো হেলিকপ্টার ওই এলাকার ওপর দিয়ে অবস্থা পর্যবেক্ষণের চেষ্টা করলে বিডিআর সদস্যরা নিচ থেকে গুলি চালায়। হেলিকপ্টার থেকেও পাল্টা গুলি চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে র‌্যাবের এক কর্মকর্তা বলেন, জিগাতলা এলাকায় সেনাবাহিনীর কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পিলখানায় বিডিআর সদরদপ্তরের মূল গেটের কাছে ও আশে পাশে মানুষজন জড়ো হতে থাকলে প্রথমে বিডিআর কর্মকর্তারা তাদেরকে সরে যেতে বলেন। এক পর্যায়ে রাইফেলস্ স্কয়ার মার্কেটটি দখল করে নেয় তারা। প্রায় শতাধিক লোক পৌনে একঘণ্টা আটকা থাকার পর বিডিআর সদস্যরা তাদের সেখান থেকে বের করে দেয়। ওই মার্কেটের সেলস্ম্যান ইয়াছির জানান, বিডিআর সদস্যরা রাইফেলস্ স্কয়ার মার্কেটের ভেতরে অবস্থান নিয়েছে। ধানমন্ডির সাতমসজিদ রোডে যান চলাচল বন্ধ করে দিয়ে রাস্তার দুপাশে সেনা সদস্য, পুলিশ ও র‌্যাবের সদস্যরা অবস্থান নিয়েছে। গোলাগুলির শব্দে বিডিআর সদর দফতরের প্রধান ফটকের বাইরে সাধারণ মানুষ ভিড় করলে বিডিআরের পক্ষ থেকে তাদের সরে যেতে বলা হয়। তাতে কাজ না হওয়ায় পথচারীদের ওপর গুলি চালানো হয়। এতে আমজাদ আলী নামে এক ব্যক্তি নিহত হন। আমজাদ আলীর ছেলে আনসার আলী জানান, হাজারিবাগ কাজী অফিসের গলির বাসা থেকে ওষুধ কিনতে বেরিয়েছিলেন তার বাবা। রাইফেস স্কোয়ারের সামনে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় আরও ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন