২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদর দপ্তরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

সঙ্কট নিরসনে আলোচনার জন্য বিডিআর সদর দপ্তরে একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 02:35 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্কট নিরসনে আলোচনার জন্য বিডিআর সদর দপ্তরে একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মুহূর্তে পরিস্থিতি শান্ত। আলোচনার জন্য প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল বিডিআর সদর দপ্তরে রওনা হয়েছে।" এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে তলব করেন। তিনি সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এসকে/১০২৯ ঘ.