২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সদস্য না সরলে অস্ত্র সমর্পণ নয়: বিদ্রোহী বিডিআর

বিদ্রোহী বিডিআর সদস্যরা জানিয়েছেন সেনা বাহিনী পুরোপুরি ফিরিয়ে না নিলে বুধবার রাতে তারা অস্ত্র সমর্পণ করবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 09:50 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ডটকম)-- বিদ্রোহী বিডিআর সদস্যরা জানিয়েছেন সেনা বাহিনী পুরোপুরি ফিরিয়ে না নিলে বুধবার রাতে তারা অস্ত্র সমর্পণ করবেন না। প্রধানমন্ত্রী বিকেলে বিডিআর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সাধারণ মার প্রতিশ্র"তি দিলে তারা অস্ত্র সমর্পণে রাজি হয়েছিলেন। (আরো তথ্যসহ) বুধবার সকাল সাড়ে নয়টায় বিডিআর সদর দপ্তরে সৈনিকরা বিদ্রোহী হয়ে প্রচণ্ড গোলাগুলি শুরু করেন যা সারাদিন ধরে চলে। এদিকে বেশ কিছুণ বন্ধ থাকার পর রাত সাড়ে নয়টায় পিলখানার ভেতরে একসঙ্গে প্রচণ্ড গুলির শব্দ পাওয়া যায়। এসময় বাইরে অবস্থানরত সাংসদ ফজলে নূর তাপসসহ অন্যরা কিছুটা সরে যান। অস্ত্র সমর্পণে শর্ত দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলতে আগ্রহ দেখিয়েছে দেশের সীমান্তরী বাহিনীর বিদ্রোহী সদস্যরা। বেতন ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানো ছাড়াও বিডিআর এ সেনাবাহিনীর 'আধিপত্য ও অন্যায় আচরণের' প্রতিবাদে তারা অস্ত্রধারণ করেছেন বলে বিডিআর সদস্যরা সাংবাদিকদের জানান। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন। রাত ৯টার দিকে বিডিআর সদর দপ্তরের ভেতর থেকে মাইকে বলা হয়, "সারাদেশে বিডিআর এর ৪৬টি ইউনিট থেকেই সেনা অফিসারদের প্রত্যাহার করে নিতে হবে। এরা যে কোনও মুহূর্তে আমাদের শেষ করে দিতে পারে। আমাদের সবার নিরাপত্তার জন্য অস্ত্র সমর্পণ করবো না।" এর আগে স্থানীয় সাংসদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও রাত ৮টা ২৫ মিনিটে বিডিআর জিগাতলা গেটে গিয়ে তাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুখে লাল কাপড় বাধা বিডিআর এর এক সদস্য উত্তেজিত কণ্ঠে তাকে বলেন, "সেনা বাহিনী না সরে যাওয়া পর্যন্ত আমরা অস্ত্র সমর্পণ করবো না।" এ সময় মির্জা আজম এবং পুলিশ সদস্যরা বিডিআর সদস্যদের নারী ও শিশুদের বের করে দিতে অনুরোধ করেন। তখন বিডিআর সদস্যরা বলেন, "আমরা পারবো না। আমরা পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেবো। এর আগে এলাকার আরেক সাংসদ ফজলে নূর তাপস, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বিডিআর সদর দপ্তরের জিগাতলা গেটে বিডিআর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা অস্ত্র সমর্পণের কী অবস্থা তা জানতে চান। তখন বিডিআর সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের যে কথা হয়েছে তা ভেতরে অবস্থানরত জওয়ানদের কেউ কেউ মানতে চাচ্ছে না। তবে আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। এ পর্যায়ে তাপস নূর বলেন, "আমি আধঘণ্টা সময় দিলাম। আমি আধঘণ্টা বাইরে অপো করছি। আমাকে আপনাদের সিদ্ধান্ত জানান।" তখন কয়েকজন জওয়ান তাকে ভেতরে যাওয়ার জন্য বলেন। তাপস ভেতরে না গিয়ে বাইরে থাকার সিদ্ধান্ত নেন। একজন বিডিআর জওয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমাদের কী হবে? যদি সেনা আসে বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া হয় আমাদের বিরুদ্ধে!" এর জবাবে তাপস বলেন, "আমি ব্যারিস্টার তাপস বলছি, আপনাদের একচুল তি হবে না। আপনাদের কিছুই হবে না। কেউ আসবে না। আমি দেখবো।" প্রধানমন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে তার সঙ্গে পিলখানা থেকে যাওয়া বিডিআর এর ১৪ জন প্রতিনিধির আলোচনার পর জাহাঙ্গীর কবির নানক পৌনে ৬টার দিকে সাংবাদিকদের সাধারণ মা ঘোষণা ও অস্ত্র সমর্পণে বিডিআর এর সম্মতির কথা জানান। বিডিনিউজ ২৪ডটকম /এলএইচ/এমআরএফ/এসকে/২০৪৭ঘ.