২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর মোহনপুর থানায় সাতজনের যুদ্ধাপরাধ মামলা রেকর্ড

আদালতের নির্দেশে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ যুদ্ধাপরাধের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে। মঙ্গলবার রাতে মোহনপুর থানায় এ ফৌজদারী মামলাটি রেকর্ড করা হয়। এর আগে দুপুরে এজাহারসহ আদালতের আদেশের কপি থানায় এসে পৌঁছায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

রাজশাহী, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- আদালতের নির্দেশে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ যুদ্ধাপরাধের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে। মঙ্গলবার রাতে মোহনপুর থানায় এ ফৌজদারী মামলাটি রেকর্ড করা হয়। এর আগে দুপুরে এজাহারসহ আদালতের আদেশের কপি থানায় এসে পৌঁছায় বলে পুলিশ নিশ্চিত করেছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিলন বলেন, মঙ্গলবার দুপুরে এজাহারসহ আদালতের আদেশের কপি থানায় এসে পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই সেটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়। তদন্তে সত্যতা পেলে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে মোহনপুর উপজেলার সাকুয়া মাদ্রাসায় স্থাপিত রাজাকার ক্যাম্পে দুই বোনের সামনে তাদের ভাই মফিজ উদ্দিনকে হত্যার অভিযোগে গত ২২ ফেব্র"য়ারি সুফিয়া বেগম রাজশাহীর মোহনপুর উপজেলার সিন্দুরী গ্রামের সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা হল- সিন্দুরী গ্রামের মহেদ আলী, নাজিম উদ্দিন, আয়ুব আলী, ছামান আলী সরদার, মঞ্জুর রহমান, ভাতুড়িয়া গ্রামের ওমর আলী ডাক্তার ও বাদেজোল গ্রামের আব্দুল হাকিম। আসামিরা সবাই বর্তমানে জামায়াতে ইসলামীর কর্মী বলে সাংবাদিকদের জানান বাদী সুফিয়া বেগম। মামলার বিবরণে জানা যায়, আসামিরা স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য ছিল। সাকুয়া রাজাকার ক্যাম্পের কমান্ডার মহেদ আলীর নির্দেশে অন্য আসামিরা ১৯৭১ সালের ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে মফিজ উদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। গত বছরের ২২ জুন রাজশাহীর শাহ মখদুম উপজেলার বীরসইল এলাকার মেজারুল শেখ রাজশাহীর আদালতে ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় গত ১২ ফেব্র"য়ারি মোহনপুরের বেড়বাড়িয়া ডাইংপাড়ার দাউদ আলী ও নূরে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। মোহনপুর উপজেলার মুগরইল গ্রামে ১৯৭১ সালে মেজারুলের বাবা বশির শেখসহ ১৫ জনকে হত্যা, লুটপাট ও ধর্ষণের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত দুই আসামি পুলিশ রিমান্ডে রাজাকার বাহিনীর সদস্য ও পাকিস্তানি বাহিনীকে সহায়তার কথা স্বীকার করেছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৫৬ঘ.