ঢাকা ফেব্রুয়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ কমপে ৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, বিডিআরের সৈনিকদের ইতস্তত ছোড়া গুলিতে জিগাতলা ও রাইফেলস স্কোয়ার সংলগ্ন এলাকায় তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
পিপলস ইউনিভার্সিটির বিবিএ-র ছাত্র খন্দকার মোঃ তারিক আজিজ (২০) বুকে ও পাঁজরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি ৪ নং রোডের লেকপাড় সংলগ্ন স্থানে গুলিবিদ্ধ হন। ধানমন্ডিতে ওষুধ কিনতে এসে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আমজাদ আলী (৫২)। এছাড়া জিগাতলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছে মোঃ হৃদয় নামে এক কিশোর (১৪)। সে পনেরো নাম্বার বাসস্ট্যান্ডে কাঁচামালের ব্যবসা করত।
এছাড়া জিগাতলা, নিউমার্কেট ও আজিমপুরে বিডিআর জওয়ানদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন কমপে ২৫ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১০জন ভর্তি হয়েছে।
বুধবার বিডিআরের বিদ্রোহ চলাকালে ঘটনা দেখতে গিয়ে তারা আহত হন।
প্রত্যদর্শীরা জানিয়েছেন এর মধ্যে একটি ঘটনায় পিলখানা মূল গেটের সামনে সমবেত জনতাকে প্রথমে সরে যেতে বলা হয়। লোকজন সরে না গেলে তাদের ল্য করে গুলি চালায় বিডিআর।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এসকে/২২০৩ঘ.
bdnews24