ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ২৪ডটকম)- পিলখানায় বিডিআর সদরদপ্তরে আটক সেনা কর্মকর্তাদের মধ্যে কমপক্ষে ৩৪ জন মুক্তি পেয়েছেন। এরমধ্যে ১১ জন চিকিৎসক সেনা কর্মকর্তা রয়েছেন। (আরও তথ্যসহ)
বৃহস্পতিবার দুপুরের পর কয়েক দফায় র্যাব ও পুলিশ সদস্যরা সদরদপ্তরের ভেতর থেকে তাদের বের করে আনেন।
মুক্তি পেয়ে মেজর মাহবুব বিডিনিউজ২৪ডটকমকে বলেন, "অনেক লোক মারা গেছে। তবে এই সংখ্যা বলতে পারছি না।"
তার সঙ্গে কোন রকম খারাপ আচরণ করা হয়নি বলেও জানান তিনি।
এর আগে মুক্তি পেয়ে মেজর জাহিদী বিডিনিউজ২৪ডটকমকে বলেন, "গত দুদিনে হতাহতের সংখ্যা শতাধিক।"
তাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন জাহিদী।
দরবার হলে অনুষ্ঠানের পর থেকে ডিজি শাকিল আহমেদকে আর তিনি দেখেননি বলেও মেজর জাহিদী জানান।
বুধবার পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের পর থেকে তারা সেখানে আটক ছিলেন।
মুক্তি পাওয়া ১১ চিকিৎসক সেনা কর্মকর্তা হলেন- লে. কর্নেল রাজ্জাক, লে. কর্নেল সদরুল, লে. কর্নেল আনোয়ার, লে. কর্নেল ফরহাদ, লে. কর্নেল তানভীর, লে. কর্নেল ইয়াসমিন, লে. কর্নেল জাহানারা, মেজর ইছমত আরা, মেজর আহসান, মেজর রুখসানা ও মেজর ফারজানা কালাম।
বাকি ২৩ সেনা কর্মকর্তা হলেন- কর্নেল সাইদ, লে. কর্নেল তাসমীম, লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, লে. কর্নেল সালাম, লে. কর্নেল রউফ, লে. কর্নেল শামস, লে. কর্নেল মুকিম, মেজর ইশতিয়াক, মেজর জাহিদী (৪০ রাইফেলস ব্যাটালিয়নের টুআইসি), মেজর জামান, মেজর মাসুদ, মেজর আলমগীর, মেজর ইয়াহিয়া, মেজর শাহ আলম, মেজর আলী আশরাফ, মেজর মোকাররম, মেজর মোখলেস, মেজর আলমাস, মেজর মাহবুব, মেজর রিয়াজ, মেজর ইকবাল, মেজর রেজা, মেজর মুনির।
বিডিনিউজ২৪ডটকম/আরবি/এএম/এএনস/এএল/এসকে/টিআর/২৩৩২ ঘ.
bdnews24