ঢাকা, ২৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)--বিডিআর সদর দপ্তরে বুধবারের বিদ্রোহের পরদিন রাজপথে বিরাজ করছে অস্বাভাবিক পরিস্থিতি। রাস্তাঘাটে যানবাহন চলাচল খুবই কম। হেঁটে চলা মানুষের চেহারায় উদ্বেগের ছাপ।
পিলখানার কাছাকাছি বলে ধানমন্ডি এলাকার আশেপাশে যানবাহনের চলাচল বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। গাউসিয়া মার্কেটের সামনেই পুলিশ অবস্থান নিয়ে রিকশাসহ কোনো যানবাহন বড় রাস্তায় উঠতে দিচ্ছে না। এর ফাঁকে ফাঁকে দুএকটি রিকশা ছোটাছুটি করার ব্যস্ত রাজপথ হরতালের দিনের চেহারা নিয়েছে।
পিলখানা অভিমুখী ধানমন্ডি ২ নাম্বার সড়ক সংলগ্ন কয়েকটি রাস্তা সেনা,র্যাব ও পুলিশের গাড়িতে সয়লাব। সকালে রাস্তার আশেপাশের হোটেলগুলোতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাস্তা খেতে দেখা যায়।
এদের অনেকের বুকে বাধা ছিল বুলেট প্র"ফ ভেস্ট।
ফুটপাতের সংবাদপত্রের দোকানগুলোতে উৎসুক লোকের ভিড় জমে।
ধানমন্ডি এক নম্বর সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে থেকে মীরপুর রোড অভিমূখী সড়কে সেনা সদস্যরা কামান ও অন্যান্য অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। তারা সড়কের একদিকে গাড়ি চলতে দিচ্ছে না। কামানের মুখ তাক করা বিডিআর সদর দপ্তরের দিকে।
বিডিনিউজ ২৪ ডটকম/এসকে/১০৫৫ঘ.
bdnews24