২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিয়ার সঙ্গে বিদ্রোহী বিডিআর সদস্যদের আলোচনা চলছে

বিডিআর সদরদপ্তরের অদূরে হোটেল আম্বালা ইন-এ বিদ্রোহী ১০ বিডিআর সদস্যের সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মির্জা আজম ও সাংসদ ফজলে নূর তাপস আলোচনা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 10:56 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরের অদূরে হোটেল আম্বালা ইন-এ বিদ্রোহী ১০ বিডিআর সদস্যের সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মির্জা আজম ও সাংসদ ফজলে নূর তাপস আলোচনা করছেন। ঘটনাস্থল থেকে বিডিনিউজ ২৪ ডটকম -এর প্রতিবেদক লিটন হায়দার ও গোলাম মর্তূজা অন্তু জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় তাদের মধ্যে এ আলোচনা শুরু হয়েছে। এর আগে বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা সদরদপ্তরে আটকেপড়া পরিবারগুলোকে উদ্ধারের জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে সরকারের এ প্রতিনিধি দল সকাল সাতটা থেকে সদরদপ্তরের গেটে অপেক্ষায় ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এজে/এইচএ/১০২৫ ঘ.