ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)- বুধবার রাত সাড়ে ১১ টা ৪৩ মিনিটে বিডিআর সদরদপ্তর এর ঠিকানা থেকে একটি ফ্যাক্স বার্তা সংবাদমাধ্যমে পাঠানো হয়। এতে বিডিআর এর মহাপরিচালককে সঙ্কটের জন্য দায়ী করা হয়। জনৈক লেফটেন্যান্ট কর্নেল মুকিম এ ফ্যাক্সে ঘটনার কথিত প্রেক্ষাপট তুলে ধরেছেন।
রাতে বিডিআর সদর দপ্তরের সামনে অপেক্ষমান সাংবাদিকদেরও এর একটি কপি দেওয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল মুকিমের পরিচয় বা এ বিবৃতির সত্যাসত্য সম্পর্কে নিরপেক্ষ উৎস থেকে নিশ্চিত হওয়া যায়নি।
নিচে ফ্যাক্সটির হুবহু তুলে ধরা হলো:
লেফটেন্যান্ট কর্নেল মুকিম (বিএ ৩০১৫)
"আমি লে.কর্নেল মুকিম। আজকে সকালে দরবার হলে যা ঘটেছে তার জন্য ডিজি সাহেব দায়ী। কারণ দরবার চলাকালে কোন সৈনিক অস্ত্র নিয়ে দরবার হলে ঢোকে না।িি ড সাহেব প্রথমে দরবারে সবার কুশলাদী জিজ্ঞেস করেন। তিনি অপারেশন ডাল ভাতের লাভ-লোকসানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, বেশি একটা লাভ হয়নি। যে লাভ হয়েছিলো সেখান থেকে কিছু পুরস্কার দেওয়া হয়েছে। বাকি হিসাব-কিতাব ঠিকমতো রাখা আছে। এই কথা সত্য ছিলো না বিধায় সৈনিক ও অফিসাররা এতে সাড়া দেয়নি। দরবারের মাঝে একটি সৈনিক উঠে দাড়ায়। সে বলে আমায় (অস্পষ্ট) করে ডাল-ভাতে অনেক লাভ হয়েছে। বিডিআরকে কেন মিশনে পাঠানো হচ্ছে না? এ কথার পর ডিজি সাহেব উঠে দাঁড়ান এবং রাগান্বিত হয়ে বলেন, কতবড় সাহস আমার দরবারে কথা বলে। এতে সৈনিকরা ক্ষিপ্ত হলে তৎক্ষনাত ডিজি চেয়ার থেকে উঠে গার্ডের অস্ত্র নিয়ে গোলাগুলি করেন। এতে একজন সৈনিক মারা যায়। কিন্তু
bdnews24