ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)--বিদ্রোহ-কবলিত বিডিআর সদর দপ্তরের খুব কাছেই অবস্থান নিয়েছে সেনাবাহিনীর ট্যাংক ও বিভিন্ন ধরণের যান।
বিকেল সাড়ে ৫টার দিকে আবাহনী মাঠের ভেতর ও পাশের ১২/এ সড়কের অবস্থান থেকে কয়েকটি ট্যাংক স্থান বদল করে। এতে প্রাথমিকভাবে ধারণা হয়েছিল যে সেগুলো পিলখানার দিকে অগ্রসর হচ্ছে।
বিকেল সোয়া চারটার দিকে প্রথমবারের মতো ১১টি ট্যাংককে ধানমণ্ডি এলাকা অতিক্রম করতে দেখেন বিডিনিউজ ২৪ ডটকমের কর্মীরা। (সংশোধনীসহ)
কয়েকটি ট্যাংক ধানমণ্ডির শংকর থেকে স্টার কাবারের কাছ পর্যন্ত মূল সড়কে অবস্থান নেয়। আবাহনী মাঠের পাশ্ববর্তী ১২/এ সড়কেও মোতায়েন ছিল কয়েকটি ট্যাংকসহ সামরিক যান। এ ছাড়া ধানমণ্ডি মাঠে সামরিক যান, পানিবাহী গাড়িসহ সেনাবাহিনীর আরও গাড়ি ছিল। আবাহনী মাঠ সেনা ক্যাম্পের রূপ নিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে ট্যাঙ্ক আসার খবর ছড়িয়ে পড়ার পর রাজপথের আশেপাশে সমবেত হওয়া উৎসুক লোকজন হুড়োহুড়ি করে পালিয়ে যেতে থাকে।
এর কিছুক্ষণ আগে আমাদের সংবাদদাতা সাভার সেনানিবাস থেকে ঢাকার দিকে বেশ কয়েকটি ট্যাঙ্ককে এগিয়ে আসতে দেখার কথা জানান।
সাভার বাসস্ট্যান্ড থেকে তিনি বলেন, কমপক্ষে ১১টি ট্যাঙ্ক ওই এলাকা অতিক্রম করে ঢাকার দিকে এগুচ্ছে। প্রতিটি ট্যাঙ্কে কালো পোশাক পড়া পাঁচজন করে সৈনিক রয়েছে।
এছাড়া ২০ বেঙ্গল রেজিমেন্টের সৈন্য এবং ৬ ইঞ্জিনিয়ারিং কোরের জওয়ানরাও প্রস্তুতি নিচ্ছে বলে তখন তিনি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম এসইউএম/আরজে/টিআর/এসকে/১৮০৬ঘ.
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/টিআর/এসকে/১৬১৩ঘ.
bdnews24