২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার

হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যসংখ্যা বাড়ানো শুরু হয়। বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনের মূল ফটকের সামনে অতিরিক্ত পিজিআর সদস্য অবস্থান নিতে দেখেছেন আমাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 05:08 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ২৪ডটকম)- হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যসংখ্যা বাড়ানো শুরু হয়। বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনের মূল ফটকের সামনে অতিরিক্ত পিজিআর সদস্য অবস্থান নিতে দেখেছেন আমাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুমন মাহবুব। প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে তিনি জানান, বাসভবনে ঢোকার মূল ফটকের সামনে একটি পিকআপ ভ্যান আড়াআড়ি করে রাখা হয়েছে। এই পিকআপটিকে অপসারণ না করলে ভেতরে কোন গাড়ি ঢোকা সম্ভব হবে না। এছাড়া বাসার চারদিকে বিপুল সংখ্যক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্য (র‌্যাব) মোতায়েন রয়েছেন। বিকেল পৌনে তিনটার দিকে বাসভবনের বাইরে লাইট মেশিন গান (এলএমজি), হেভি মেশিন গান ও রিকয়েললেস রাইফেল (আরআর) নিয়ে পিজিআর সদস্যরা অবস্থান নিয়েছে। পাশাপাশি বাসভবনের সামনে হোটেল শেরাটন লাগোয়া ফোয়ারার সামনে হেভি মেশিনগান এবং আরআর বসানো হয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ২৪ডটকম/এসইউএম/এএল/এসকে/১৬০২ঘ.