২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের সঙ্গে দেখা করল মহাজোট প্রতিনিধিরা

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে পিলখানায় বিডিআর এর বিদ্রোহীদের সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 04:43 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে পিলখানায় বিডিআর এর বিদ্রোহীদের সঙ্গে দেখা করেছেন। বিডিআর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে দুপুরে পৌনে ৩টায় ফিরে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, "তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করার প্রয়োজন ছিল। আমরা যোগাযোগ করেছি।" তিনি বলেন, "আমরা বিডিআর জওয়ানদের বলেছি- সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে। তাদের নিয়ন্ত্রণে থাকলে হবে না।" জলিল আরও জানান, বিডিআর প্রতিনিধিরা তাদের জানিয়েছেন, তারা জওয়ানদের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছেন। আব্দুল জলিলের নেতৃত্বে মহাজোটের প্রতিনিধি দলটি দুপুর পৌনে ২টায় প্রধানমন্ত্রীর হেয়ার রোডের কার্যালয় থেকে পিলখানায় যান। যাওয়ার আগে জলিল সাংবাদিকদের বলেন, "আমরা শেষবারে মত বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করার জন্য অনুরোধ নিয়ে যাচ্ছি।" প্রতিনিধি দলে আরও ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদল, জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর প্রমুখ। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এসএসবি/এমএইচবি/১৫৩১ ঘ.