২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় আবার ব্যাপক গুলির শব্দ

বৃহস্পতিবার সকাল থেকে তুলনামূলকভাবে শান্ত থাকার পর দুপুরে রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরের বিভিন্ন প্রান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। বেলা ১টার দিক থেকে থেমে থেমে প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 02:45 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বৃহস্পতিবার সকাল থেকে তুলনামূলকভাবে শান্ত থাকার পর দুপুরে রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরের বিভিন্ন প্রান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। বেলা ১টার দিক থেকে থেমে থেমে প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়। বুধবার বিডিআর সদরদপ্তরে জওয়ানদের রক্তক্ষয়ী বিদ্রোহের পরদিন এ ঘটনা ঘটেছে। মাইকযোগে সেনাবাহিনীর পক্ষ থেকে পিলখানার আশপাশের বহুতল বাড়ির বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। উপস্থিত সাংবাদিকরা ধারণা করছেন, এটা সেনাবাহিনীর কোনো অভিযানের প্রস্তুতি হতে পারে। কয়েকজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন, দেওয়াল ভেঙে সেনা সদস্যদের মেশিনগান বসাতে দেখেছেন। সরকারের সঙ্গে সর্বশেষ দফা আলোচনায় বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছিল বিডিআর এর বিদ্রোহী সদস্যরা। আগের দিন বিকেলে প্রধানমন্ত্রী তাদের সাধারণ ক্ষমা ঘোষণা এবং পর্যায়ক্রমে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় রাইফেল স্কয়ারের সামনে হাত মাইকে একজন বিদ্রোহী বিডিআর সদস্য বলেন, "আমাদের গুলি কোনোভাবেই সিভিলিয়ানদের ওপর যাবে না। আমাদের গুলি যাবে দেশদ্রোহী ও স্বৈরাচারদের ওপর।" বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/এজে/এসকে/ ১৩৩৭ ঘ.