ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর উপ তথ্য সচিব মাহবুবুল হক শাকিল বিডিনিউজ ২৪ ডটকমকে জানান।
বৈঠকে উপস্থিত রয়েছেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান এবং নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল জহিরউদ্দিন আহমেদ।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসএম/১২০৭ ঘ.
bdnews24