২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ আরোপ

বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি দেশব্যাপী তাদের টেলিফোন সেবার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 01:08 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি দেশব্যাপী তাদের টেলিফোন সেবার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে গ্রামীণ ফোনের পাঠানো এসএমএস-এ বলা হয়: সরকারের নির্দেশ অনুযায়ী শিগগিরই ঢাকার কিছু জায়গা ছাড়া সারাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা দেওয়া হবে। পরবর্তী নির্দেশ পর্যন্ত তা বন্ধ থাকবে। এর আগে গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল এবং ওয়ারিদেরর চারজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ ২৪ ডটকমকে টেলিফোন সেবা সীমিত বা বন্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন থাকার কথা জানান। বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচসি/এজে/এসকে/১২০৮ ঘ.