২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার জরুরি বৈঠক চলছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 01:01 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "বৈঠকে সংকট উত্তরণে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।" প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সকাল সাড়ে নয়টা থেকে দু ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডিআরের সদর দপ্তরে সংগঠিত ঘটনা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভাপতিমন্ডলীর অপর সদস্য আমির হোসেন আমু বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের বলেন, "সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো বৈঠকে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন তা নিয়েও আলোচনা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এফএফ/এসকে/১১৫৭ ঘ.