২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেয়ে রাকিবের প্রশ্ন 'বাবা কই'

পিলখানার বিডিআর সদরদপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নারী ও শিশুসহ আটকে পড়া দেড় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৩৪ জন সেনা কর্মকর্তা রয়েছেন। দুপুর আড়াউটার দিকে বের হয়ে আসেন মেজর মাকসুদের স্ত্রী কামরুন্নাহার, ক্যাপ্টেন শামীমের শিশুপুত্র রাকিব, মেজর ফারজানা কালামের মা মিসেস কালাম এবং বেশ কয়েকজন শিশু ও নারী। বিস্তারিত প্রতিবেদক রিয়াজুল বাশারের কলমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ২৪ডটকম প্রতিবেদক ঢাকা, ২৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানার বিডিআর সদরদপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নারী ও শিশুসহ আটকে পড়া দেড় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৩৪ জন সেনা কর্মকর্তা রয়েছেন। দুপুর আড়াউটার দিকে বের হয়ে আসেন মেজর মাকসুদের স্ত্রী কামরুন্নাহার, ক্যাপ্টেন শামীমের শিশুপুত্র রাকিব, মেজর ফারজানা কালামের মা মিসেস কালাম এবং বেশ কয়েকজন শিশু ও নারী। বিস্তারিত প্রতিবেদক রিয়াজুল বাশারের কলমে। বুধবার সকালে বিডিআর বিদ্রোহের পর থেকেই তারা নিজেদের বাসায় বন্দি ছিলেন। মুক্তি পেয়ে মেজর মাকসুদের স্ত্রী কামরুন্নাহার বাস্পরুদ্ধ কণ্ঠে বলেন, "আমি দু'দিন না খেয়ে আছি। স্বামী কোথায় আছে তা জানি না।" সদর দপ্তরের মূল ফটক দিয়ে বের হয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ স্বজন হারিয়ে আবার কেউ মুক্তির আনন্দে। শিশুরা ছিল ভীত সন্ত্রস্ত। এর আগে দুপুর একটার দিকে বিডিআর সদর দপ্তরের বিদ্রোহী জওয়ানরা আবার গোলাগুলি শুরু করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল জলিল, ফজলুল করিম সেলিম ও ওয়ার্কার্স পাটির রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জওয়ানদের প্রতিনিধিদের সঙ্গে হোটেল আম্বালা ইন-এ বৈঠক করেন। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে জওয়ানদের প্রতিনিধিদল সদরদপ্তরে ফিরে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ওই আটকে পড়া নারী ও শিশুদের মুক্তি দেওয়া হয়। ক্যাপ্টেন শামীমের শিশুপুত্র রাকিব মুক্তি পেয়ে কেঁদে উঠে বলে, "আমার বাবা কই?" এরপর আর কোন কথাই বলতে পারেনি এই শিশু। মেজর ফারজানা কালাম জানান, তার মেয়ের খোঁজ তিনি জানেন না। বাসায় বন্দি ছিলেন। এ অবস্থায় চারবার বিডিআর সদস্যরা তার বাসায় এসে ব্যাপক ভাঙচুর করেছে। "ওরা আমার বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে", অভিযোগ করেন তিনি। এরপর এক এক করে বের হয়ে আসেন মেজর মাহবুবের স্ত্রী, ক্যাপ্টেন রেজার স্ত্রী, মেজর রিয়াজের স্ত্রী, ক্যাপ্টেন তানভীরের এর পরিবার, লেফটেন্যান্ট কর্নেল আসিফ ও আরও অনেকে। বিডিআর সদরদপ্তর থেকে মুক্তি পাওয়া সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের র‌্যাবের গাড়িতে করে মিরপুর স্টাফ কোয়ার্টারে পাঠানো হয়। বিকেল ৫টার দিকে সদরদপ্তর থেকে দুই জন বিদেশি নারীকে বের হয়ে আসতে দেখা গেছে। তবে তারা কিছু বলতে রাজি হননি। তাদের ট্রাভেল ট্যাগ থেকে জানা গেছে, গত ৪ ফেব্র"য়ারি তারা বাংলাদেশে আসেন। এতে তাদের নাম লিখা রয়েছে- ত্যাং ইয়ুন ও ঝ্যাং। এরপর পৌনে ৬টার দিকে বেরিয়ে আসেন সিগন্যাল ব্যাটালিয়ান কামান্ডার লেফটেন্যান্ট কর্নেল তসলিম ও ২৬ রাইফেলস ব্যাটালিয়ানের মেজর মুনির। মেজর মুনির জানান, সংঘর্ষ শুরু হওয়ার পরই তিনি একটি ড্রেনের ভিতর গিয়ে আশ্রয় নেন। দীর্ঘ সময় নাক উচু করে পুরো শরীর ড্রেনের পানিতে ডুবিয়ে রেখে আত্মরক্ষা করেন তিনি। পরে গভীর রাতে একটি ভবনের কার্নিশে গিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে তিনি মোবাইলে এসএমএম করে তাকে উদ্ধারের জন্য জানান। বিকালে তার নাম ধরে ডাকা হলে তিনি নেমে আসেন। মেজর মুনির জানান, এ দু'দিন তিনি না খেয়ে ছিলেন। এছাড়া এদিন মুক্তি পান- মেজর রিয়াজ, মেজর ইশতিয়াক, মেজর জাহিদী (৪০ রাইফেল ব্যাটালিয়নের টুআইসি), মেজর জামান ও লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, মেজর মাসুদ, মেজর আলমগীর, মেজর ইয়াহিয়া, মেজর শাহ আলম, মেজর আলী আশরাফ, মেজর মোকাররম, মেজর মোকলেস, মেজর মাহবুবসহ আরও বেশ কিছু সেনা কর্মকর্তা। বিডিনিউজ২৪ডটকম/এলএইচ/এমআরএফ/এসআইটি/আরবি/এএল/এইচএ/১৯৪৬ঘ.