ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশেনের মেয়াদ ১২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে বৈঠকে সংসদের চলতি অধিবেশনের মেয়াদ ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি ও অধিবেশন সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন প্রতিদিন সাড়ে তিনটায় শুরু করা সিদ্ধান্তহয়।
বৈঠকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধান হুইপ আবদুস শহীদ, অ্যাডভোকেট রহমত আলী, আবদুল মতিন খসরু, ফজলে রাব্বি মিয়া ও বিরোধী দলীয় নেতার প্রতিনিধি হিসাবে সালাউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
সংসদ সচিব আশফাক হামিদ, অতিরিক্ত সচিব কুদ্দুস খান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত নবম সংসদে প্রথম কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এইচএ/২০৩৮ঘ.
bdnews24