ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার উপায় নিয়ে তারা আলোচনা করেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনা থেকে বেরিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "বিডিআর সদর দফতরের ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য সংসদ থেকে জানানো হবে। প্রধানমন্ত্রীর আহ্বানের পর বিডিআর সদস্যরা অস্ত্রসর্মপণ করছে।"
ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "বিডিআর সদস্যদের আহেতুক ভয় বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর ভাষণের ওপর সবাই আস্থা রাখতে পারেন।"
তিনি বলেন, "বিডিআর সদরদপ্তর কারো নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজন নেই। এখানে বিডিআর সদস্যরাই থাকবেন।"
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/পিসি/টিআর/১৯১৫ঘ.
bdnews24