২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদর দপ্তরের ভেতরে পুলিশ

প্রায় ৩৩ ঘণ্টার উৎকণ্ঠা-আতঙ্কের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর পিলখানার বিডিআর সদরদপ্তরের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকেছে পুলিশ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে থেকে বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রায় ৩৩ ঘণ্টার উৎকণ্ঠা-আতঙ্কের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর পিলখানার বিডিআর সদরদপ্তরের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকেছে পুলিশ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে থেকে বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন। দৃশ্যত এর মধ্য দিয়ে বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের অবসান এখন সময়ের ব্যাপার মাত্র। ৬টা ৪০ এ প্রথমে পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি সুসজ্জিত দল প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। তারা পুলিশের একটি ট্রাক ও একটি লরিতে করে ভেতরে ঢোকে। এর সঙ্গে সাদা রঙের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িও ছিল। তবে তার জানালা কালো কাচের হওয়ায় গাড়ির ভেতরের কাউকে চেনা যায়নি। এর কিছুক্ষণ পরে বিডিআরের এক মেজর কামারুজ্জামানকে বের করে আনেন পুলিশ। ইতিপূর্বে বিদ্রোহী বিডিআর জওয়ানরা বলেছিলেন শুধুমাত্র পুলিশের কাছেই অস্ত্র সমর্পণ করবেন তারা। গণমাধ্যমকর্মীরা ফটকের বাইরে অবস্থান করছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেতন ভাতা বৃদ্ধির দাবি ও উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তুলে বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে এ বিদ্রোহ শুরু করে জওয়ানরা। প্রথম দিনের রক্তক্ষয়ী ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আরো বেশ কিছু স্থানেও বিডিআর বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এলএইচ/এজে/এসকে/১৯০৪ঘ.