২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে বাস ডাকাতি, আহত ১৪

ঢাকার ধামরাই উপজেলার পাবরাইল এলাকায় ঢাকা-সাটুরিয়া সড়কে বুধবার গভীর রাতে একটি বাসে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার ধামরাই উপজেলার পাবরাইল এলাকায় ঢাকা-সাটুরিয়া সড়কে বুধবার গভীর রাতে একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ১৪ জন আহত হয়েছেন। এরা মধ্যে আছেন- শ্যামল ঘোষ (২৫), সানাউল্লাহ (২৮), প্রফুল্ল ঘোষ (৩৬), গোবিন্দ ঘোষ (৫০), নৃপেন ঘোষ (৩০), আতোয়ার (২৫) এবং বাসচালক শফিক (৩২) ও তার সহকারী আলী হোসেনসহ (২৫)। বাকিদের নাম জানা যায়নি। এদের অধিকাংশই সাটুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। ব্যবসায়ী দাবি করেন- ডাকাতরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়। তারা জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামের ২৩ জন ব্যবসায়ী একটি ভাড়া করা বাসে (ঢাকা-মেট্রো-চ-৫৪৬৩) ছানা ও ঘি নিয়ে বুধবার বিকেলে ঢাকায় যান। ঢাকার বিভিন্ন মিষ্টির দোকান ও ব্যবসায়ীদের কাছে ওইসব সামগ্রী পৌঁছে দিয়ে টাকা নিয়ে ওই দিন রাতেই বাড়ি ফিরছিলেন তারা। রাত সোয়া ২টার দিকে ঢাকা-সাটুরিয়া সড়কের ধামরাই উপজেলার পাবরাইল নামক স্থানে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ডাকাতরা গাছের গুড়ি ফেলে বাসটির গতি রোধ করে। এরপর ডাকাতরা বাসের দুই পাশের জানালার কাঁচ ভেঙ্গে ভেতরে ঢুকে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাদের বহনকারী বাসটি ঘটনাস্থলে পৌঁছার মিনিট দুয়েক আগে ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল গাড়ি বিপরীত দিকে যায়। ডাকাতি শেষে ডাকাতরা বাস থেকে নামার পরপরই পুলিশের ওই টহল গাড়িটি ঘটনাস্থলে পৌছালেও ডাকাতদের ধরার কোন চেষ্টা চালায়নি। কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক উত্তম কুমার এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে কিছু দূরেই তিনজন কনস্টেবল রাত্রিকালীন প্রহরায় কর্মরত ছিলেন। তারা ঘটনাস্থলে যাওয়ার কিছু আগেই ডাকাতরা চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৮ ঘ.