ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিডিআর সদর দপ্তরে গোলাগুলির ঘটনায় একটি গুলি এক আইনজীবীর গাড়িতে লাগার পর দেশের সর্বোচ্চ আদালতে আতংক ছড়িয়ে পড়ে। বিচারকাজ বন্ধ হয়ে যায় হাইকোর্টের কয়েকটি বেঞ্চে।
বৃহস্পতিবার দুপুর শোয়া একটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে একজন আইনজীবীর গাড়িতে একটি গুলি আঘাত হানে এতে এই আতংক ছড়িয়ে পরে।
গুলির আঘাতে অ্যাডভোকেট জে এন দেবের পার্ক করে রাখা গাড়ির (ঢাকা মেট্রো-ঘ ১৩২০৭৫) পেছনের কাচ ভেঙ্গে যায়। তবে এসময় গাড়ির ভেতর কেউ ছিল না।
ঘটনার পর শাহাবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের এএসআই আনন্দ গুলি উদ্ধার করে নিয়ে যান।
বিষয়টি আইনজীবীরা বিভিন্ন বেঞ্চের বিচারপতিদের জানান।
বিচারপতি মোহাম্মদ আবদুল আজিজের একক বেঞ্চে আইনজীবীরা বিষয়টি জানালে তিনি এজলাস ত্যাগ করেন।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী সকালে বিচারকাজ পরিচালনা করলেও দুপুরের পর আর এজলাসে বসেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৫৩৬ঘ.
bdnews24