২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে জামায়াতে ইসলামী জড়িত: সিএনএন-আইবিএন

বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) এর জওয়ানদের বিদ্রোহে জামায়াতে ইসলামী জড়িত বলে বৃহস্পতিবার সিএনএন-আইবিএন টেলিভিশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) এর জওয়ানদের বিদ্রোহে জামায়াতে ইসলামী জড়িত বলে বৃহস্পতিবার সিএনএন-আইবিএন টেলিভিশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাম উল্লেখ না করা কয়েকটি ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টিভি প্রতিবেদনে একথা বলা হয়। বুধবার রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে জওয়ানদের বিদ্রোহের প্রেক্ষাপটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী দেশব্যাপী এই বিডিআর বিদ্রোহীদের প্ররোচনা দিচ্ছে ও অর্থায়ন করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিদ্রোহীদের অর্থায়নের পেছনের 'মূল নায়ক' বিএনপি নেতা সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে সালাউদ্দিন কাদের চৌধুরী তার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। জামায়াতে ইসলামীর এ ঘটনার পেছনে জড়িত থাকার কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত না দেওয়া হলেও ধর্মভিত্তিক এ দলটি আদর্শগতভাবে আওয়ামী লীগের ঘোর বিরোধী। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর যুদ্ধাপরাধীদের বিচারের যে উদ্যোগের কথা বলেছে তা দলটিকে উদ্বিগ্ন করেছে বলে মনে করা হয়। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে কয়েকজনের নাম 'যুদ্ধাপরাধী' বলে অভিযুক্তদের মধ্যে রয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এজে/এসকে/১৮৪৭ঘ.