২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি সরকারের পূর্র্ণ নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ । প্রেস সচিব বলেন, বিডিআর সদস্যরা অস্ত্রসমর্পণ সম্পন্ন করেছেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ । প্রেস সচিব বলেন, বিডিআর সদস্যরা অস্ত্রসমর্পণ সম্পন্ন করেছেন। (আরও তথ্যসহ-১) বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে আবুল কালাম আজাদ বলেন, "পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিডিআর সদস্যরা অস্ত্রসমর্পণ সম্পন্ন করেছেন।" এরপর সন্ধা ৭টায় প্রধানমন্ত্রীর উপ তথ্য সচিব নকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, "আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিডিআর সদরদপ্তরের অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। নকিব উদ্দিন আহমেদ জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম ও সেগুফতা ইয়াসমিন এমিলি, সাংসদ মেহের আফরোজ চুমকি, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মাহাবুব আরা গিনি পাঁচটি দলে বিভক্ত হয়ে রেডক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে অবরুদ্ধ ও আহতদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। নকিব উদ্দিন আহমেদ আরো জানান, ঢাকার বাইরে বিডিআরের অসন্তোষ নিরসনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্যা নিরসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এজে/এসকে/১৯১৬ ঘ.