ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিডিআরের উপ সহকারী পরিচালক (ডিএডি)তৌহিদ বেলা ৪টার দিকে রাইফেলস্ স্কোয়ারে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বিডিআর জওয়ানদের শান্ত থাকার আহ্বান জানান।
বিডিআর জওয়ানদের উদ্দেশে ডিএডি বলেন, "আপনারা অস্ত্রাগার থেকে অস্ত্র নেবেন না। সৈনিকসূলভ আচরণ করুন। এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।"
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং হচ্ছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তাই আপনারা শান্ত হোন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএম/এসকে/১৫০১ঘ.
bdnews24