ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে বুধবার জওয়ানদের বিদ্রোহের পরদিন সকালে সারাদেশের অধিকাংশ ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিডিআর জওয়ানরা সদর দপ্তর থেকে বেরিয়ে সড়কসহ বিভিন্নস্থান প্রতিরক্ষামূলক অবস্থান নেয়। তবে দুপুরের পর থেকে অধিকাংশ স্থানেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বৃহস্পতিবার সকালে অধিকাংশ ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহীরা গোলাগুলি এবং গুলিবর্ষণ করে। গোলাগুলিতে সাতক্ষীরায় বিদ্রোহীদের গুলিতে জুনিয়র কমিশন্ড অফিসার আবুল কাশেম (৫০) নিহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
এছাড়া রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও চট্টগ্রামের সাতকানিয়ায় একজন করে বিডিআর জওয়ান গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও অধিনায়কসহ সেনাবাহিনী থেকে নিয়োগ করা কর্মকর্তাদের আটকে রাখার খবর পাওয়া যায়।
বিদ্রোহী বিডিআর জওয়ানরা রাজশাহী, দিনাজপুর, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কক্সবাজার, সুনামগঞ্জ ও সিলেটে ব্যাটালিয়নের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। গোলযোগ হয় চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, জয়পুরহাট, ঠাকুরগাঁও এবং বান্দরবান ব্যাটালিয়নে।
আমাদের চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
চাপাঁইনবাবগঞ্জ: চাপাঁইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহী জওয়ানরা সকাল ১০টা থেকে দপ্তরের ফটকগুলোতে অবস্থান নেয়। ১০টা ২৫মিনিটে গুলির শব্দ পাওয়া যায়। জানা গেছে, নজরুল নামের একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পর থেকে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় বিডিআরের প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জতে সকাল ১০টার দিকে গোলাগুলি শুরু হয়। বিডিআর জওয়ানরা চট্টগ্রাম-বান্দরবান সড়ক অবরোধ করে রাখে। গোলাগুলির ঘটনায় কবির নামে আহত এক হাবিলদারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে বিডিআরের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। উরুতে গুলিবিদ্ধ কবির বর্তমানে ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন বলে চমেক জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিনুর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুল ওয়াদুদ ভূইয়া বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে বিডিআরের ট্রেনিং সেন্টার বাইতুল ইজ্জতে গোলাগুলি শুরু হয়। এরপর বিডিআর সদস্যরা এ ট্রেনিং সেন্টারের সামনের চট্টগ্রাম-বান্দরবান সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয়। এতে সকাল দশটার পর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।
নগরীর হালিশহর বিডিআর এর গোলন্দাজ ইউনিটের দপ্তরে দুপুর পর্যন্ত কোন গোলযোগের ঘটনার খবর পাওয়া যায়নি বলে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
রাজশাহী: সকাল সাড়ে ৯টার দিকে ৩৭ রাইফেলস্ ব্যাটালিয়নে বিদ্রোহ শুরু হয়। ফাঁকা গুলি করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিদ্রোহীরা। তারা দাবি করেন, প্রধান গেট দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি ভিতরে প্রবেশের চেষ্টা করলে তারা প্রতিরোধ গড়ে তোলেন। পরে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। ব্যাটালিয়ানের সেনা কর্মকর্তারাও বের হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিডিআর জওয়ানরা থেমে থেমে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ১০টার দিকে আলেকের মোড়ে বিডিআরের গুলিতে অজ্ঞাত এক রিক্সাচালক আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ রাজশাহী-নওগাঁ মহাসড়ক বন্ধ করে দেয়। দুপুর একটা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। এসময় বিডিআর এলাকাসহ নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরীর দোকান-পাট বন্ধ হয়ে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের পক্ষে বিডিআর সদস্যদের শান্ত থাকার জন্য মাইকিং করা হয়। নগরীর বোয়ালিয়া থানার ওসি জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুপুরে স্থানীয় মহাজোটের পক্ষে সাহেব বাজারে প্রতিবাদ সমাবেশে মেয়র খায়রুজ্জামান লিটন গুজবে কান না দিয়ে সকলকে শান্ত থাকার আহবান জানান। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রাফিক উদ্দিনের সভাপতিত্বে সভায় রাজশাহী চেম্বার সভাপতি আবু বাক্কার, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা ডা. সৈয়দ সাফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
ঠাকুরগাঁও: ২০ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে সকাল ১০টার দিকে গোলাগুলি শুরু হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর আড়াইটার দিকে সদর দপ্তরের নিয়ন্ত্রণ গ্রহণকারী সুবেদার মেজর ময়শের আলী দপ্তরের মূল ফটকে সাংবাদিকদের বলেন, তিনি কমান্ডিং অফিসারের দায়িত্ব নিয়েছেন। সীমান্তের বিডিআর ফাঁড়িগুলোতে জওয়ানরা আগের মতই দায়িত্ব পালন করছেন। তবে জানা গেছে, সদর দপ্তরে ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুমন বড়
bdnews24