২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাত নয়, আলোচনায় বিদ্রোহের অবসান

প্রধানমন্ত্রীর ভাষণ এবং কয়েক দফা আলোচনার পর বৃহস্পতিবার টানা ৩৩ ঘণ্টার রক্তক্ষয়ী বিডিআর বিদ্রোহের অবসান ঘটেছে। এর মধ্য দিয়ে রক্তপাতহীন পথে সীমান্তরক্ষী এ বাহিনীর ওপর সরকারের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন সায়েদুল ইসলাম তালাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা ফেব্র"য়ারী ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রীর ভাষণ এবং কয়েক দফা আলোচনার পর বৃহস্পতিবার টানা ৩৩ ঘণ্টার রক্তক্ষয়ী বিডিআর বিদ্রোহের অবসান ঘটেছে। এর মধ্য দিয়ে রক্তপাতহীন পথে সীমান্তরক্ষী এ বাহিনীর ওপর সরকারের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন সায়েদুল ইসলাম তালাত। বৃহস্পতিবার রাতে পুলিশ বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং বিদ্রোহী বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রাত আটটায় রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তর ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের বলেন, "অস্ত্র সমর্পণের পর বিডিআর সদস্যরা ব্যারাকে ফিরে গেছেন। তারা দুটি অস্ত্রাগারের চাবি আমার হাতে তুলে দিয়েছেন।" স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এখন বিডিআর সদর দপ্তরের নিরাপত্তা ও সার্বিক দায়িত্ব মহানগর পুলিশ কমিশনার ও তার বাহিনীকে দেওয়া হয়েছে।" তিনি বলেন, "আজ (বৃহস্পিতিবার) সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে সব বিডিআর সদস্য অস্ত্র ও গোলা বারুদ জমা দিয়ে ব্যারাকে ফিরে গেছেন। বিডিআরের অস্ত্রাগারের চাবি আমার কাছে রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। বিডিআর সদর দপ্তর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।" গত বুধবার সকাল ৯টার দিকে পিলখানায় বিডিআর সদর দপ্তরে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে দরবার চলাকালে জওয়ানরা বিদ্রোহ করেন। বৃহস্পতিবার দেশের অধিকাংশ ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এ বিদ্রোহে পিলখানার বিডিআর সদর দপ্তরের ভেতর শতাধিক কর্মকর্তা নিহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন জওয়ানদের হাত থেকে মুক্তি পাওয়া মেজর জামান। মেজর জেনারেল শাকিল আহমেদ কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না। এমনকি তিনি বেঁচে আছেন- একথাও কেউ বলছে না। বুধবার ও বৃহস্পতিবার কামরাঙ্গীরচরে পাওয়া আটটি লাশের পরিচয় পাওয়া গেছে। এ আটজন সেনা কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ। বিডিআরের ছোড়া গুলিতে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন বেসামরিক লোকও নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন। পুলিশের নিয়ন্ত্রণে বিডিআর সদর দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যার পরেই পুলিশ বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ৬টা ৪০ মিনিটে পুলিশের প্রথম দলটি সদর দপ্তরে প্রবেশ করে। রাত ১০টায় মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের বলেন, 'তিনশ' পুলিশ সদস্যকে বিডিআর সদর দপ্তরে নিয়োজিত করা হয়েছে। তারা ফটক, অস্ত্রাগার ও পুরো সদর দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করবেন।" তিনি বলেন, "হতাহতদের খোঁজে আমরা তল্লাশি শুরু করেছি। শুরু করা হলেও রাতে তল্লাশি অভিযান শেষ করা যাবে না। আগামী দিনও কাজ করতে হবে।" প্রধানমন্ত্রীর ভাষণ-বিদ্রোহ পরিস্থিতির পরিবর্তন বৃহ্স্পতিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী বিডিআর সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন। বেতার ও টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ্বলেন, "এই মুহূর্তে অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যান। অন্যথায় দেশের স্বার্থে যেকোন পদক্ষেপ নিতে বাধ্য থাকবো; আমাকে বাধ্য করবেন না।" তিনি বলেন, "প্রতিশোধ নিতে গিয়ে আর কোনো ক্ষতি হোক চাই না। সংঘাত আরো সংঘাত বাড়ায়; সংযত হোন, আমি আশ্বস্ত করছি আপনাদের কোন ক্ষয়ক্ষতি হবে না।" এর আগে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় দুপুর ২টায় অস্ত্র সমর্পণে বিদ্রোহীরা রাজি হয়েও গড়িমসি করেন। কিন্তু প্রধানমন্ত্রীর এ নরম-গরম ভাষণে বিডিআর সদস্যদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। নামপ্রকাশে অনিচ্ছুক বিডিআর সদস্যরা জানান, তাদের একটি অংশ অস্ত্র সমর্পণ নিয়ে কিছুটা দ্বিধায় ভুগলেও প্রধানমন্ত্রীর ভাষণের পর তারা তাতে রাজি হয়ে যান। বিকাল পাঁচটা থেকে অস্ত্র সমর্পণ শুরু হয়। বিদ্রোহী সদস্যরা সাহারা খাতুনের কাছে তাদের অস্ত্র জমা দেন। এর আগে বিডিআর জওয়ানরা ঘোষণা দিয়েছিলেন, তারা শুধুমাত্র পুলিশের কাছেই অস্ত্র সমর্পণ করবেন। গত বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিডিআরের ১৪ সদস্যের প্রথম বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা এবং তাদের দাবি দাওয়া পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দেন। তার এ আশ্বাসে বিদ্রোহীদের প্রতিনিধি দল অস্ত্র সমর্পণে রাজি হলেও অন্যরা তা মেনে নেয়নি। তারা সদর দপ্তরের চারদিক থেকে সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দিলে আলোচনা ঝুলে যায়। প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার বিকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিদ্রোহী বিডিআর সদস্যদের সঙ্গে রাইফেলস স্কোয়ারের পাশে আম্বালা ইন হোটেলে গভীর রাত পর্যন্ত কয়েকদফা আলোচনা করেন। এর ফলে সংকট সমাধানে আলোর রেখা দেখা দেয়। রাত ৪টা ২০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী ৫০ জনের মত জিম্মিকে নিয়ে সদর দপ্তর থেকে বেরিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাইফেলস স্কোয়ার সংলগ্ন ওই হোটেলেই আবার ম্যারাথন আলোচনা শুরু করেন। বৈঠকে বেলা ২টার মধ্যে অস্ত্র সমপর্ণের বিষয়ে সমঝোতা হয়। বিদ্রোহের অবসান দুপুর ২টার আগে সাভার সেনানিবাস থেকে কয়েকটি ট্যাংক এবং সাঁজোয়া যান এসে ধানমণ্ডির সাতরাস্তার মোড় থেকে আবাহনী মাঠ পর্যন্ত সড়কে অবস্থান নেয়। মোতায়েন করা হয় আরও সেনা। ওই এলাকায় আগে থেকেই ভারি অস্ত্র নিয়ে সেনাবাহিনী বিডিআর সদর দপ্তর ঘিরে রেখেছিল। ২টার দিকে সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, অভিযান চালানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের পর বিডিআর সদর দপ্তর থেকে মুক্তি পেতে শুরু করেন সেনা কর্মকর্তাদের জিম্মি হয়ে পড়া পরিবারের সদস্যরা। কয়েক দফায় নারী ও শিশুদের মুক্তির পর একে একে সেনা সদস্যরাও বেরিয়ে আসতে শুরু করেন। মোট ৩৪ জন সেনা কর্মকর্তা মুক্তি পান। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে প্রতিনিধিদল সদর দপ্তরের ভেতর প্রবেশ করেন এবং সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও লুকিয়ে থাকা সেনা কর্মকর্তাদের খুজে বের করেন। বিডিআর সদর দপ্তরের ভেতর থেকে দুই চীনা নাগরিকও বেরিয়ে আসেন। বিদ্রোহের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন। এরা হলেন- জাহাঙ্গীর, হাজী মো.মনির, কাদের, আব্দুল আজিজ, মাহবুবুল আলম, মহসীন, গোলাম শাহীন, আনোয়ার, মাসুম বিল্লাহ, মোসলেউদ্দিন, আব্দুল জলিল, হাবিলদার রফিক,আবুল কালাম, রুনা লায়লা,নুরুল হুদা,শাহজালাল এবং হাজী মাহবুব। অস্ত্র সমর্পণের পর পর সদর দপ্তর থেকে পালাতে গিয়ে বিভিন্ন স্থানে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন বেশকিছু বিডিআর সদস্য। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেজর কামাল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল প্রথম দফায় আট জন এবং পরে সাড়ে পাঁচটার দিকে আরও আট জনকে আটক করে। এছাড়া নিউমার্কেট ও কামরাঙ্গীরচর এলাকা থেকে আরো কিছু বিডিআর সদস্য আটক হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। সাভারে আরও ৬০ বিডিআর জওয়ানকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে। রাজধানীর অন্য চিত্র বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পর বুধবার ও বৃহস্পতিবার রাজধানীজুড়ে ছিল অস্বাভাবিক পরিস্থিতি। রাস্তাঘাটে যানবাহন চলাচল ছিল খুবই কম। হেঁটে চলা মানুষের চেহারায় উদ্বেগের ছাপ ছিল। ধানমণ্ডি, নিউমার্কেট ও পার্শ