ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহে নিহতদের মধ্যে শুক্রবার দুপুরে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ২০ এ।
বিডিআর সদর দপ্তরের ১ নং গেটের কাছে একটি ম্যানহোল থেকে দুপুর ১২ টার দিকে লাশটি তোলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। তবে নিহত এ বিডিআর সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে লে. কর্ণেল এনায়েত এবং কর্নেল মজিদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডিআর বিদ্রোহীরা আত্মসমর্পণের পর বৃহস্পতিবার রাত আটটায় পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপরেই তারা উদ্ধার অভিযান চালায়। রাত চারটা পর্যন্ত চালানো অভিযানে মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৪৩ ঘ.
bdnews24