ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই অস্ত্র ও নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী বিডিআর সদর দপ্তরে ঢুকেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
দুপুর সাড়ে ১২টার দিকে পিলখানা বিডিআর'র সদর দপ্তরের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রায় দুঘন্টা অবস্থানের পর দুপুর দেড়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানা ছেড়ে চলে যান। ১১টা ৪০ মিনিটে তিনি পিলখানায় আসেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অস্ত্র উদ্ধারে ট্যাঙ্ক নয়, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি) ঢুকেছে।"
সাংবাদিকদের সামনে ব্রিফিং এর সময় জেনারেল মইন উ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম, ঢাকা মেট্রোপলটন পুলিশ কমিশনার নাইম আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই ছিলেন।
দেশবাসীর প্রতি গুজবে কান না দেওয়ার আহ্বান রেখে সাহারা বলেন, "অনেক কথা হচ্ছে, গুজব রটানো হচ্ছে। আপনারা এতে কান দেবেন না।"
পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে বিডিআর সমস্যার সমাধান করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পিলখানার সদর দপ্তরে বিভিন্ন স্থানে গোলাবারুদ ও অস্ত্র
bdnews24