ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর এ কর্মরত সেনা কর্মকর্তাদের মধ্যে যারা ব্যাটালিয়নের বাইরে রয়েছে তাদেরকে অবিলম্বে কাছের সেনা কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে আরো বলা হয়, "যারা ইতোমধ্যে স্টেশন সদর দপ্তরে বা সেনানিবাসে রিপোর্ট করেছেন তাদেরকে সেখানে অবস্থান করতে বলা হচ্ছে।"
বিডিআর বিদ্রোহের পর পিলখানাসহ সারাদেশের বিডিআর সেক্টরগুলোতে সেনা কর্মকর্তারা অনুপস্থিত রয়েছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24