২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যায় সরাসরি জড়িতদের ক্ষমা নয়, নতুন বিডিআর প্রধান

বিডিআর বিদ্রোহে সরাসরি হত্যাকাণ্ডে জড়িতরা সাধারণ ক্ষমার আওতায় আসবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। (সংশোধনী ও আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 05:37 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহে সরাসরি হত্যাকাণ্ডে জড়িতরা সাধারণ ক্ষমার আওতায় আসবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন মাহবুবকে শুক্রবার বিকেলে জানান, সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) এর নতুন মহাপরিচালক করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেনকে। ওদিকে শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে দেশব্যাপী শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনের জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে ২৭ ফেব্র"য়ারি থেকে ১ মার্চ সারাদেশে সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এইচএ/২১১৮ ঘ.