ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুক্রবার বিডিআর সদরদপ্তর এলাকা থেকে আরো ৪৭টি লাশ উদ্ধার করেছে।
ঢাকা সিটি করপোরেশনের ডোম মানিক ব্যাপারি বিকেল পৌনে চারটার দিকে পিলখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকের বলেন, হাসপাতালের পেছনের গণকবর থেকে উদ্ধার করা হয়েছে ৪৫টি লাশ। এছাড়া ডেইরি ফার্মের কাছে একটি এবং এর কাছাকাছি স্থান থেকে আরো একটি মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
লাশগুলো নিজে গুণে দেখেছেন বলেও জানান তিনি।
এর আগে বিডিআর বিদ্রোহে নিহত ২০ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/পিসি/এফএফ/টিআর/এএল/১৭০৩ ঘ.
bdnews24