২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত দাবি জামায়াতের

বিডিআর বিদ্রোহের ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছে জামায়াতে ইসলামী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় শুক্রবার এ দাবি জানানো হয়। আমির মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বিডিআর বিদ্রোহের ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছে জামায়াতে ইসলামী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় শুক্রবার এ দাবি জানানো হয়। আমির মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে সকালে এ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর সদস্যদের নানা দাবি দাওয়া নিয়ে ঘটনার সূত্রপাতের কথা বলা হলেও এটি একটি পরিকল্পিত ঘটনা এবং এ জন্য বিশেষ একটি সময়কে বেছে নেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, এ ঘটনায় সেনাবাহিনী ও বিডিআর, উভয় সংস্থাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বাংলাদেশের প্রতিরক্ষার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধুমাত্র দাবি-দাওয়া আদায়ের জন্য এতো বিপুল সংখ্যক সামরিক কর্মকর্তাকে হত্যা করা মোটেই স্বাভাবিক ঘটনা নয়। নির্বাহী পরিষদ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে। এছাড়া শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানানো হয়। বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/টিআর/২৩২৫ঘ.