২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আটক পাঁচ বিডিআর সদস্য হাজতে

আটকের পর পাঁচ বিডিআর সদস্যকে শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাদের হাজতে পাঠানোর আদেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা ফেব্রুয়ারি২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- আটকের পর পাঁচ বিডিআর সদস্যকে শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাদের হাজতে পাঠানোর আদেশ দিয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে লালবাগ থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা। লালবাগ থানার সহ-পরিদর্শক তরিকুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা তাদের কাছে পাঁচ বিডিআর সদস্যকে হস্তান্তর করে। দেয়াল টপকে পালাবার সময় তাদের আটক করা হয় বলে র‌্যাব সদস্যরা জানিয়েছে। তিনি জানান, আটকরা হল সিপাহি শাহ আলম, সিপাহি সিরাজুল ইসলাম, সিপাহি শাহজালাল, সিপাহি ইমরান ও মেডিক্যাল সহকারী সিপাহি জমিরউদ্দিন। তরিকুল জানান, শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/টিআর/২৩০৪ঘ.