২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হতাহতদের খবর জানাতে ঢাকা সিএমএইচে তথ্যকেন্দ্র

বিডিআর বিদ্রোহের ঘটনায় হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তথ্য কেন্দ্রে যোগাযোগের ঠিকানা: অনুসন্ধান কেন্দ্র, এম আই রুম, টেলিফোন নম্বর- বেসামরিক: ৮৭৫৪৪৬৬ এবং সামরিক এক্স ৮৭৫০০১১ বর্ধিত ৪৯৯৯ ও ৮৩০০। এছাড়া মোবাইল ফোন নম্বর ০১৭৩৩৬৬১২১৬ ও ০১৬১১১৬৭৮৫৯ এ যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এএল/এইচএ/২২৪০ঘ.