দিনাজপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তের ওপারে ভারতের পশ্চিম দিনাজপুরে শুক্রবার ভোরে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
২ রাইফেলস ব্যাটালিয়নের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মোবারক আলী সরকার বিকেলে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিনা পাসপোর্টে ভারতে বেড়াতে গিয়ে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন।"
নিহত এ বাংলাদেশির নাম ও ঠিকানা জানাতে পারেননি বিডিআর কর্মকর্তা।
তিনি জানান, বিএসএফ'এর গুলিতে ওই সময় আরেকজন আহত হন। তিনি নিহতের ভারতীয় আত্মীয়।
ডিএডি মোবারক বলেন, "বিএসএফ সকালে বিডিআরকে জানিয়েছে, নিহতের লাশ ময়না তদন্ত শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24